সীমান্তে দেহ

সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিকে ভারতীয় ভূখন্ডের একটি জমি থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করল বিএসএফ। রবিবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার খাইলটোর সীমান্তের কাঁটাতারের ওপারে প্রায় দেড়শো ফুট দূরে বাংলাদেশের দিকে ভারতীয় ভূখন্ড থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজিমুল হক(৩৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০২:৫৮
Share:

সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিকে ভারতীয় ভূখন্ডের একটি জমি থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করল বিএসএফ। রবিবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার খাইলটোর সীমান্তের কাঁটাতারের ওপারে প্রায় দেড়শো ফুট দূরে বাংলাদেশের দিকে ভারতীয় ভূখন্ড থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজিমুল হক(৩৫)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডি এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ছররা গুলির আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর ঘাড়, পিঠ সহ শরীরের বিভিন্ন জায়গায় ছররা গুলির আঘাতের চিহ্ন মিলেছে। ওই যুবক দীর্ঘদিন আগে বেআইনিভাবে সীমান্তের কাঁটাতার টপকে পরিচিতদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে গিয়েছিলেন। এদিন একইভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময়ে সম্ভবত বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে কোনও গোলমালের জেরে ওই যুবক খুন হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement