Protest

উচ্ছেদের প্রতিবাদে পথে শ্রমিক সংগঠন

মঙ্গলবার পথে নামল বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে বিরাটি স্টেশন চত্বরে মিছিল, বিক্ষোভসভা হয়েছে। ছিলেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, দীপ্সিতা ধর প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৮:২২
Share:

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সিটু এবং সিপিএম কর্মী-সমর্থকেরা। বিরাটিতে। — নিজস্ব চিত্র।

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে হাওড়া, শিয়ালদহ, সোনারপুর-সহ নানা জায়গায় রেল হকার ও বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার আলাদা ভাবে পথে নামল বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে বিরাটি স্টেশন চত্বরে মিছিল, বিক্ষোভসভা হয়েছে। ছিলেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, দীপ্সিতা ধর প্রমুখ। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদের বিরোধিতা করে আন্দোলনকারীরা স্লোগান তুলেছেন, ‘জীবিকার উপরে আক্রমণ বন্ধ করো’, ‘রেল হকারদের স্বীকৃতি দাও’। রেল হকারদের উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, ক্ষুদ্র বিক্রেতাদের বাঁচানোর মতো নানা দাবিতে সরব হয়েছে সিটুর হকার্স সংগঠনটি। আগামী ২২ তারিখ উচ্ছেদের বিরুদ্ধে শিয়ালদহ বিগ বাজারের কাছে রেল-হকারদের সমাবেশের ডাকও দিয়েছে তারা। এসইউসি-র শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র ডাকে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে এ দিন বিক্ষোভ মিছিল হয়েছে। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস, উচ্ছেদ হওয়া হকারদের একাংশ। অশোকের বক্তব্য, “হকারদের জীবন-জীবিকার অধিকার কাড়া হচ্ছে। পরিবার-সহ হকারেরা অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। বিকল্প ব্যবস্থা না-করে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। তা না-হলে বৃহত্তর আন্দোলন হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন