Birbhum

বোমা মেরে বীরভূমে তৃণমূল নেতাকে ‘খুন’! মূল অভিযুক্তের বাড়িতে মিলল তিন ব্যাগ বোমা

দিন কয়েক আগেই মাড়গ্রামে বোমা মেরে লাল্টু শেখ এবং নিউটন শেখকে খুনের অভিযোগ ওঠে। লাল্টু এলাকার পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখের ভাই। তিনিও তৃণমূল নেতা বলেই পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০২
Share:

বোমা উদ্ধার বীরভূমে। নিজস্ব ছবি।

বীরভূমের মাড়গ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে ‘খুনের’ ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে এ বার বোমা উদ্ধার হল। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তিন ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে।

Advertisement

দিন কয়েক আগেই মাড়গ্রামে বোমা মেরে লাল্টু শেখ এবং নিউটন শেখকে খুনের অভিযোগ ওঠে। লাল্টু এলাকার পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখের ভাই। তিনিও তৃণমূল নেতা বলেই পরিচিত। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন শেখের নাম উঠে আসে। এর পরেই গ্রেফতার হন সুজাউদ্দিন। স্থানীয় সূত্রেও খবর, পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই প্রধানের সঙ্গে সুজাউদ্দিনের ঝামেলা চলছিল। বোমাবাজির ঘটনা তারই ফল বলেই দাবি স্থানীয় সূত্রে।

এই নিয়ে জল্পনার আবহে সুজাউদ্দিনের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সুজাউদ্দিনের স্ত্রীর দাবি, তাঁরা এখন ওই বাড়িতে থাকেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement