দাম বৃদ্ধির প্রতিবাদ

পেট্রোল ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও একশো দিনের প্রকল্পের কাজের দাবিতে সোমবার বাঁকুড়া ও পুরুলিয়ার বিিভন্ন এলাকায় মিছিল করে যুব তৃণমূল। শালতোড়া, রানিবাঁধ, রাইপুর, ইন্দাস, সোনামুখীর মতো জেলার বেশ কয়েক’টি ব্লকে মিছিল হয়। বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “পেট্রোলের দাম বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:০৩
Share:

পুরুলিয়ায় যুব তৃণমূলের মিছিল।— নিজস্ব চিত্র।

পেট্রোল ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও একশো দিনের প্রকল্পের কাজের দাবিতে সোমবার বাঁকুড়া ও পুরুলিয়ার বিিভন্ন এলাকায় মিছিল করে যুব তৃণমূল। শালতোড়া, রানিবাঁধ, রাইপুর, ইন্দাস, সোনামুখীর মতো জেলার বেশ কয়েক’টি ব্লকে মিছিল হয়। বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “পেট্রোলের দাম বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। অন্যদিকে এক’শ দিনের কাজ প্রকল্প প্রায় বন্ধের মুখে। আমরা এর বিরুদ্ধে ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তুলছি।’’ এ দিন পুরুলিয়া শহরেও মিছিল করে যুব তৃণমূল। বিকেলে শহরের জুবিলি ময়দান থেকে মিছিল শহর পরিক্রমা করে। সংগঠনের জেলা সভাপতি গৌতম রায় বলেন, ‘‘যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়েছে তা জনবিরোধী সিদ্ধান্ত। গরিব মানুষ এর শিকার হবেন।’’ রঘুনাথপুরেও মিছিল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement