বাড়িতে মিলল বধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম শিবানী সেন (৫৯)। বাড়ি মানবাজার পোদ্দারপাড়ায়। এ দিন ভোরে শিবানীদেবীর ঝাড়খণ্ডের পটমদায় দাদার বাড়িতে যাওয়ার কথা ছিল। সে জন্য ভোরেই নতুন শাড়ি পরে তৈরি হয়েছিলেন। মৃতারী স্বামী সুধাংশু সেন বলেন, ‘‘ও কেন গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করল বুঝতে পারছি না।’’ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।