দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুব তৃণমূলের পুরুলিয়ার জয়পুর ব্লকের নেতা অনির্বান চৌধুরী ওরফে গোপালের (৩০)। সোমবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০১:৪৯
Share:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুব তৃণমূলের পুরুলিয়ার জয়পুর ব্লকের নেতা অনির্বান চৌধুরী ওরফে গোপালের (৩০)। সোমবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ আরও একজন। দু’জনেই পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার রাতে গাড়িতে করে জয়পুর থেকে তাঁরা কলকাতায় যাচ্ছিলেন। পুলিশের দাবি, রাস্তায় কোনও বড় গাড়িকে পাশ কাটাতে গিয়ে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা মারেন অনির্বানবাবুর গাড়ির চালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement