দুর্ঘটনায় মৃত্যু

পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে ছোট গাড়ি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত একজনের মৃত্যু হল বুধবার। মঙ্গলবার বিকেলে পুরুলিয়া মফস্‌সল থানার কুস্তাউর গ্রামের অদূরে এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদেরই একজন নিত্যানন্দ সহিসের (২৫) বুধবার হাসপাতালে মৃত্যু হয়। তিনি রঘুনাথপুর থানার মধুবন গ্রামের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০১:১৮
Share:

পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে ছোট গাড়ি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত একজনের মৃত্যু হল বুধবার। মঙ্গলবার বিকেলে পুরুলিয়া মফস্‌সল থানার কুস্তাউর গ্রামের অদূরে এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদেরই একজন নিত্যানন্দ সহিসের (২৫) বুধবার হাসপাতালে মৃত্যু হয়। তিনি রঘুনাথপুর থানার মধুবন গ্রামের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement