প্রধান না আসায় তালাপঞ্চায়েতে

দীর্ঘদিন পঞ্চায়েতে প্রধান না আসায় সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা। ক্ষোভে পঞ্চায়েত অফিসে এক ঘণ্টা তালা দিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। সোমবার সোনামুখী থানার ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাসিন্দারা জানান, প্রায় ছ’মাস হতে চলল, এই পঞ্চায়েতের তৃণমূল প্রধান নিমাইচন্দ্র ঘোষ নিয়মিত অফিসে বসছেন না। ফলে দরকারি কাজে এসে তাঁদের ফিরতে হচ্ছে। বিডিও বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেওয়ায় বিক্ষোভ থেকে সরে দাঁড়ান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০০:৫১
Share:

দীর্ঘদিন পঞ্চায়েতে প্রধান না আসায় সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা। ক্ষোভে পঞ্চায়েত অফিসে এক ঘণ্টা তালা দিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। সোমবার সোনামুখী থানার ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাসিন্দারা জানান, প্রায় ছ’মাস হতে চলল, এই পঞ্চায়েতের তৃণমূল প্রধান নিমাইচন্দ্র ঘোষ নিয়মিত অফিসে বসছেন না। ফলে দরকারি কাজে এসে তাঁদের ফিরতে হচ্ছে। বিডিও বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেওয়ায় বিক্ষোভ থেকে সরে দাঁড়ান তাঁরা।

Advertisement

প্রধানের দাবি, “পঞ্চায়েতে দলেরই কিছু নির্বাচিত সদস্য আমার উপর জুলুমবাজি চালাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে যেতে সাহস পাইনি।’’ কিন্তু কে বা কারা জুলুম করছে, তা নির্দিষ্ট করে তিনি জানাননি। এলাকার বাসিন্দা, সোনামুখী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ইউসুফ খান অবশ্য বলেন, “প্রধানের ও-সব বাহানা। আসলে ৯ জনের পঞ্চায়েতে ওঁর পক্ষে এক জন ছাড়া কেউ নেই। পদ হারানোর ভয়ে পঞ্চায়েতমুখী হচ্ছেন না তিনি। এর ফলে খুবই সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা।’’ তৃণমূলের বাঁকুড়া জেলা কোর কমিটির সদস্য তথা সোনামুখীর পুরপ্রধান সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, “আমার কাছেও খবর এসেছে পঞ্চায়েত প্রধান না আসায় ওই এলাকার উন্নয়নের কাজ থমকে আছে। বিষয়টি ব্লক প্রশাসনকে দেখতে বলেছি।’’ বিডিও রিজওয়ান আহমেদ জানান, বিক্ষোভকারীদের বলা হয়েছে, প্রধান দ্রুত কাজে না ফিরলে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement