কংগ্রেসের একমাত্র কাউন্সিলরের সঙ্গে রঘুনাথপুরের পুরপ্রধান-সহ তৃণমূল কাউন্সিলরদের বিরোধ লেগেছে। পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘বুধবার বেলার দিকে কংগ্রেস কাউন্সিলর মৃত্যুঞ্জয় চৌধুরী পুরভবনে এসে কার্যত বিনা কারণে অন্য কাউন্সিলরদের সঙ্গে অভব্য আচরণ করেছেন ও অসংসদীয় ভাষায় কথা বলেছেন। প্রতিবাদ করতে গেলে পুরসভার কর্মীদের সঙ্গেও তিনি একই ব্যবহার করেছেন।’’ এর প্রতিবাদে তাঁরা মৃত্যুঞ্জয়বাবুর কাউন্সিলর পদ খারিজের আর্জি জানিয়েছেন মহকুমাশাসকের কাছে। তবে মৃত্যুঞ্জয়বাবুর পাল্টা দাবি, ‘‘পুরপ্রধান ও এক কাউন্সিলর অবৈধভাবে বাড়িতে জলের সংযোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছে অভিযোগও করেছেন। পুরপ্রধান ও আর এক কাউন্সিলরের বিরুদ্ধে তথ্য গোপন করে নির্বাচনে লড়া নিয়ে আদালতে মামলাও করেছি। সেই ক্ষোভেই ভিত্তিহীন অভিযোগ তুলেছেন ওঁরা।’’ মহকুমাশাসক (রঘুনাথপুর) সুরেন্দ্রকুমার মিনা বলেন, ‘‘অভিযোগের প্রেক্ষিতে দু’পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে।”