মুকুটমণিপুর মেলা আজ

শুরু হতে চলেছে তিন দিনের মুকুটমণিপুর মেলা। আজ, শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করার কথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতোর। খাতড়ার মহকুমা শাসক অভিষেক তিওয়ারি জানান, এ বার এই মেলার ১৮তম বর্ষ।

Advertisement
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০১:৪০
Share:

শুরু হতে চলেছে তিন দিনের মুকুটমণিপুর মেলা। আজ, শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করার কথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতোর। খাতড়ার মহকুমা শাসক অভিষেক তিওয়ারি জানান, এ বার এই মেলার ১৮তম বর্ষ। মেলার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। মেলায় সাতটি স্টল দেওয়া হবে প্রশাসনের তরফে। জেলার নানা প্রান্তের হস্তশিল্পীরা এখানে শিল্প সম্ভার নিয়ে আসবেন। এ ছাড়াও তিনদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার লোকসংস্কৃতিকে বিশেষ ভাবে এই মেলায় তুলে ধরা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement