রঘুনাথপুরে উন্নয়নের দাবি

একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া থেকে সমস্ত পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু করার দাবিতে রঘুনাথপুর ১ বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে সম্প্রতি স্মারকলিপি দিল সিপিএম। উপস্থিতি ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া, দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ রায় প্রমুখ। দাবি করা হয়েছে, রঘুনাথপুর ১ ব্লকের সাতটি পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০২:১২
Share:

একশো দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া থেকে সমস্ত পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু করার দাবিতে রঘুনাথপুর ১ বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে সম্প্রতি স্মারকলিপি দিল সিপিএম। উপস্থিতি ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া, দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ রায় প্রমুখ। দাবি করা হয়েছে, রঘুনাথপুর ১ ব্লকের সাতটি পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ রয়েছে। শাঁকা, বাবুগ্রাম, বেড়ো, খাজুরা এই চারটি পঞ্চায়েতের একাংশকে ইন্দো-জার্মান জল প্রকল্পের আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে বিরোধী দল সিপিএমের অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে ২০১০ সালে আড়রা পঞ্চায়েত এলাকায় জল প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। আট কোটি টাকা বরাদ্দও হয়। কিন্তু সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। বিডিও দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement