শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।
রোগী কল্যাণ সমিতির বৈঠক ২৮ তারিখের মধ্যে সেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, মঙ্গলবার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য-বৈঠক হল। বৈঠকে যোগ দিচ্ছেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরাও। যাঁরা অন্য কাজে জেলার বাইরে ছিলেন, তাঁরা ভার্চুয়াল-মাধ্যমে যোগ দিয়েছিলেন বৈঠকে। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেকে পাঠানোয় তিনিও ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য সচিবের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন। চিকিৎসক তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের সরশুনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির বৈঠকে ছিলেন। তিনি রোগী পরিবারের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি, ইন্দ্রনীল স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ, অন্তর্বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখেন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে