Task Force

রাজ্যে রেল প্রকল্পগুলির কাজ কত দূর? খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গড়ল শুভেন্দুর সরকার

নতুন টাস্ক ফোর্সের চেয়ারপার্সন করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবালকে। এ ছাড়াও, ওই টাস্ক ফোর্সের আরও ১৯ জন সদস্য রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:২৪
Share:

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

দিন দুয়েক আগে পশ্চিমবঙ্গে এসে একাধিক প্রকল্পের কথা বলে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রেলকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ বার রেলের প্রকল্পগুলির কাজে গতি আনতে বা জট কাটতে টাস্ক ফোর্স গঠন করল শুভেন্দুর সরকার।

Advertisement

নতুন টাস্ক ফোর্সের চেয়ারপার্সন করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবালকে। এ ছাড়াও, ওই টাস্ক ফোর্সের আরও ১৯ জন সদস্য রয়েছেন। সেই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রসচিব ছাড়াও বিভিন্ন দফতরের সচিব। পাশাপাশি, রেলের বিভিন্ন আধিকারিকও থাকবেন টাস্ক ফোর্সে।

টাস্ক ফোর্সের মূল কাজই হবে প্রস্তাবিত রেল প্রকল্পের কাজের পর্যালোচনা করা। কাজ কত দূর এগোল তা যাচাই করে দেখবে টাস্ক ফোর্স। প্রকল্পে যদি কোনও বাধা আসে, তবে তা দূর করতে তারা। জমি জট, বিদ্যুৎ, রাস্তা— সহ নানা সমস্যার সুরাহাও করবে এই টাস্ক ফোর্স। যদি কোনও প্রকল্পে প্রশাসনিক জটিলতা বা অনুমতির প্রয়োজন হয়, তা-ও দেখবে তারা। এ ছাড়াও, রাজ্যের বিভিন্ন দফতরের সঙ্গে রেলের সমন্বয় করার দায়িত্বও তাদের কাঁধে।

Advertisement

রেল প্রকল্পগুলি অগ্রগতি নিয়ে প্রতি মাসে এক বার করে বৈঠক করবে টাস্ক ফোর্স। প্রয়োজনে মাসে একাধিক বৈঠকও করতে পারেন মুখ্যসচিব। এ ছাড়াও, প্রতি সপ্তাহে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ।

রাজ্যে এক মাস আগে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। রাজ্যে পালাবদলের পর দিন দুয়েক আগে কলকাতায় এসেছিলেন অশ্বিনী। নবান্নে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে মনোজ জানান, রাজ্য সরকারের অনুমোদন মিলছিল না বলে ৭০টি প্রকল্প পড়েছিল। সেই সব প্রকল্পে গতি আনতে রেলকে সব রকম সাহায্য করবে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement