শুভেন্দুর সুরক্ষা ফেরাতে সক্রিয় কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লি পুলিশকে চিঠি দিয়ে জানতে চাইল, তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর ‘ওয়াই’ শ্রেণির নিরাপত্তা কেন তুলে নেওয়া হচ্ছে। মাওবাদীদের নিশানায় থাকা-সহ আরও কিছু কারণে শুভেন্দুর জন্য ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৪:১৭
Share:

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লি পুলিশকে চিঠি দিয়ে জানতে চাইল, তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর ‘ওয়াই’ শ্রেণির নিরাপত্তা কেন তুলে নেওয়া হচ্ছে। মাওবাদীদের নিশানায় থাকা-সহ আরও কিছু কারণে শুভেন্দুর জন্য ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত হয়েছিল। দিল্লি পুলিশ জুলাইয়ের গোড়ায় ওই নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেয়। তার এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত ভিআইপি নিরাপত্তা বিভাগ দিল্লি পুলিশকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, নতুন নির্দেশ জারি হয়নি। তবে কেন নিরাপত্তা কমানো হল? নিরাপত্তা পুনর্বহালের কথাও বলা হয়েছে। ঘটনা হল, রাজ্যে মন্ত্রী হওয়ার পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। দিল্লিতে বেশি সময় থাকেন না। তাই রাজধানীতে তাঁর জন্য ‘ওয়াই’ শ্রেণির নিরাপত্তা রেখে কী লাভ হবে, তাই ছিল পুলিশের যুক্তি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক তাতে হস্তক্ষেপ করায় কেন্দ্র-রাজ্য সম্পর্কের সমীকরণই দেখছেন কেউ কেউ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement