লালবাতি আর নেই হাইকোর্টে

red beacon lights আইন পাস হতেই তাঁদের গাড়ি থেকে লালবাতি খোলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। সূত্রের খবর, ১ মে থেকে ৩৫ জন বিচারপতির কেউই আর লালবাতি লাগানো গাড়ি চেপে আদালতে আসছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৪৮
Share:

প্রতীকী ছবি।

আইন পাস হতেই তাঁদের গাড়ি থেকে লালবাতি খোলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। সূত্রের খবর, ১ মে থেকে ৩৫ জন বিচারপতির কেউই আর লালবাতি লাগানো গাড়ি চেপে আদালতে আসছেন না। ভিভিআইপি এবং ভিআইপি-দের গাড়িতে লালবাতি না লাগাতে আইন করেছে কেন্দ্র। আইনে বলা রয়েছে— দমকল, অ্যাম্বুল্যান্সের মতো পরিষেবা ও পুলিশের গাড়ি ছাড়া কোনও গাড়িতেই লাল বা নীল আলো লাগানো যাবে না। সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও জয়মাল্য বাগচী কোনও দিনই গাড়িতে লালবাতি ব্যবহার করতেন না। কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বিচারপতি নিশীথা মাত্রে, বিচারপতি রাকেশ তিওয়ারি, বিচারপতি রাজীব শর্মা, বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানকে আদালতে যাতায়াতের জন্য পাইলট কার দেওয়া হয়। অন্যরা যাতায়াতের জন্য সে গাড়িও নেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement