News Of The Day

শুভেন্দু মন্ত্রিসভার বৈঠক, দফতর বণ্টন। তৃণমূল কাদের দখলে। তিন জেলার প্রশাসনিক বৈঠক। কর্নাটক। আর কী কী

সোমবার রাজ্যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে। এ ছাড়া বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সোমবার রাজ্যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে। এ ছাড়া বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা হয়েছে ৪১।

পশ্চিমবঙ্গ বিধানসভায় কোন তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে? এমন প্রশ্নেই আলোড়িত পশ্চিমবঙ্গ। বুধবার বিধানসভায় যাবেন স্পিকার রথীন্দ্র বসু। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। কিন্তু তৃণমূলের তরফে স্পিকারের দফতরে যে চিঠিটি জমা পড়েছে, তাতে বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। সেই ঘটনাক্রম বুধবার কোন দিকে এগোয় সে দিকেই নজর থাকবে।

Advertisement

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তিন জেলার প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নিয়ে নবান্নে এই বৈঠক হবে। তৃণমূলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই প্রশাসনিক বৈঠকে যোগদান করবেন বলে নবান্ন সূত্রে খবর। এ ছাড়াও এই তিন জেলা থেকে আরও বেশ কিছু তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে আসবেন বলে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন।

আজ কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ডিকে শিবকুমার। কর্নাটকে কংগ্রেসের শাসনকালের তিন বছরের মধ্যে মুখ্যমন্ত্রী বদল হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সিদ্দারামাইয়া। লোক ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। শুক্রবার তাঁর ইস্তফাপত্র গ্রহণ হয়। তার পরেই মুখ্যমন্ত্রী হিসাবে শিবকুমারের নামে সিলমোহর পড়ে। শনিবার কর্নাটকে কংগ্রেস পরিষদীয় দলের (সিএলপি) নেতা হিসাবে শিবকুমারকে বেছে নেওয়া হয়েছিল। তার পরেই তিনি লোক ভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার আর্জি জানান। আজ থেকে কর্নাটকে শুরু হচ্ছে ‘ডিকে’ অধ্যায়।

আগামী দু’দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও রাজ্যে অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধবার উত্তরবঙ্গের তিন-চার জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement