ওড়ার মুখেই পাকড়াও লগ্নিকর্ত্রী

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:০৯
Share:

প্রতারণার অভিযোগে অর্থ লগ্নি সংস্থা ‘ভিবজিওর’ সংস্থার এক কর্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম নার্গিস ভদ্র। তাঁর স্বামী রাজা ভদ্র ওই সংস্থার কর্ণধার। তিনি এখন দেশের বাইরে। প্রতারণার বিষয়টি সামনে আসার পরে সংস্থার মূল অফিস বন্ধ করে কয়েকটি শাখা খোলা হয়েছিল। নার্গিস একটি শাখার ডিরেক্টর। তিনি শুক্রবার কলকাতা থেকে দুবাই যাচ্ছিলেন। বিমানবন্দরে বোর্ডিং পাশ নেওয়ার সময় তাঁকে পাকড়াও করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement