পাঁউশিবাসীর চিকিৎসায় ‘সেবায়তন’

অনাথ আশ্রমের দাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বৃদ্ধার শুশ্রূষা করতে ছুটে এল হলুদ শাড়ি পরা বছর বারোর মেয়েটি। মাদুর-বালিশ পেতে শুইয়ে দিল বৃদ্ধাকে। পরক্ষণেই এক ছুটে মঞ্চে উঠে কবিতা শোনাল সে। কিছুক্ষণ আগেই আবার ‘আলোকের এই ঝর্নাধারা’ গানে বড় দিদিদের নাচের সঙ্গে ছোট্ট হাতে তাল রাখছিল সে।

Advertisement

সুব্রত গুহ

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৫ ০১:৩১
Share:

ক্লিনিকের উদ্বোধনে চিকিৎসক সত্যজিৎ বসু। ছবি: সোহম গুহ।

অনাথ আশ্রমের দাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বৃদ্ধার শুশ্রূষা করতে ছুটে এল হলুদ শাড়ি পরা বছর বারোর মেয়েটি। মাদুর-বালিশ পেতে শুইয়ে দিল বৃদ্ধাকে। পরক্ষণেই এক ছুটে মঞ্চে উঠে কবিতা শোনাল সে। কিছুক্ষণ আগেই আবার ‘আলোকের এই ঝর্নাধারা’ গানে বড় দিদিদের নাচের সঙ্গে ছোট্ট হাতে তাল রাখছিল সে।

Advertisement

পূর্ণিমা বেরার মতোই রবিবার আলো হয়ে ছিল পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের কচিকাঁচাদের মুখ। এ দিন থেকেই যে বলরাম করণের অভিভাবকত্বে গড়ে ওঠা এই অনাথ আশ্রম প্রাঙ্গণে পথ চলা শুরু করল ‘সেবায়তন’— গ্রামবাসীর চিকিৎসার জন্য তৈরি এক ক্লিনিক। এই উদ্যোগ কলকাতার সংস্থা ‘সমবেত’-র। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুরের ‘দ্য মিশন হসপিটাল’। ওই হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সত্যজিৎ বসু ক্লিনিকের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি কাজল বর্মন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘আমাদের দেখতে হবে এমন শুভ উদ্যোগে যেন রাজনীতি কখনও বাধা না-হয়।’’ চিকিৎসক সত্যজিৎবাবু মনে করিয়ে দেন, উন্নত সব দেশেই স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি সরকারি উদ্যোগে পরিচালিত হয়। কিন্তু আমাদের দেশে এখনও তা তেমন উন্নত নয়। তবে বর্তমানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সরকারি উদ্যোগকে স্বাগত জানান তিনি।

Advertisement

পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম গড়ে তোলার পিছনে বলরাম করণের উদ্যোগ, নিষ্ঠা ও একাগ্রতার কথাও মনে করিয়ে দেন সত্যজিৎবাবু। এ দিনের অনুষ্ঠানে ছিলেন ‘সমবেত’-র সম্পাদিকা বাঁশরী রক্ষিত ও অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মন, বরোজ গ্রাম পঞ্চায়েত প্রধান মিহির ভৌমিক। পঞ্চায়েতের প্রতিনিধিরা জানান, আগামী দিনে প্রয়োজনে প্রশাসনের তরফেও সহযোগিতা করা হবে। দু’টি ঘর নিয়ে চালু হয়েছে এই ক্লিনিক। একটিতে ডিসপেনসারি, অন্যটিতে ফার্মেসি। প্রথম দিনেই শতাধিক মানুষের চিকিৎসা করা হয় ‘সেবায়তন’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement