JEE Main 2026 Session 2

জেইই মেন ২০২৬-এর দ্বিতীয় পর্বের প্রশ্নপত্র প্রকাশ, আনসার কি পাওয়া যাবে?

সম্ভাব্য আনসার কি প্রকাশের পর প্রার্থীরা উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতি প্রশ্নে ২০০ টাকা করে জমা দিতে হবে। এই টাকা ফেরতযোগ্য নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:১৯
Share:

জেইই মেন-এর প্রশ্নপত্র প্রকাশ করল এনটিএ। — প্রতীকী চিত্র।

প্রকাশিত হল ২০২৬-এর দ্বিতীয় পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন-এর (জেইই মেন) প্রশ্নপত্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর (এনটিএ) তরফে জেইই মেন-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রশ্নপত্র। পাশাপাশি জানানো হয়েছে পরীক্ষার পেপার ২-এর আনসার কি প্রকাশের দিন।

Advertisement

এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ এপ্রিল সম্ভাব্য আনসার কি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে আনসার কি দেখে পরীক্ষা কেমন হয়েছে তার একটি ধারণা পাবেন। সম্ভাব্য আনসার কি প্রকাশের পর প্রার্থীরা উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতি প্রশ্নে ২০০ টাকা করে জমা দিতে হবে। এই টাকা ফেরতযোগ্য নয়।

এনটিএর তরফে আরও জানানো হয়েছে যে, চূড়ান্ত ফলাফল ২০ এপ্রিলের মধ্যে প্রকাশ হতে পারে। সে ক্ষেত্রে দুই পর্বের পরীক্ষার মধ্যে যে পর্বে প্রার্থীরা বেশি নম্বর পেয়েছেন, সেই সর্বোচ্চ নম্বরই চূড়ান্ত ফলাফলে বিবেচিত হবে।

Advertisement

জেইই মেন শুধু দেশেই নয়, বিদেশেও পরীক্ষা হয়েছিল। সৌদি আরব-সহ আর ১৩টি দেশে পরীক্ষা হয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচে পরিবর্তন করতে হয়েছিল সৌদি আরবের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র। ভারতের প্রায় ৩০৪টি শহরে পরীক্ষা নিয়েছে এনটিএ। মোট ৫৬৬টি পরীক্ষাকেন্দ্রে হয়েছে পরীক্ষা। দেশ বিদেশ মিলিয়ে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন এই প্রবেশিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement