বিল বাকি কি না, চাই প্রার্থীদের হলফনামা

সম্পত্তির খতিয়ান তো লাগবেই। জল, বিদ্যুৎ বা টেলিফোন পরিষেবার জন্য তাঁর কাছে সরকারের কোনও পাওনা বকেয়া নেই, এই মর্মেও হলফনামা দিতে হবে লোকসভা ও বিধানসভা ভোটের প্রার্থীদের। নির্বাচন কমিশন সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে, এই হলফনামা না-দিলে মনোনয়নপত্র বাতিল হবে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২১
Share:

সম্পত্তির খতিয়ান তো লাগবেই। জল, বিদ্যুৎ বা টেলিফোন পরিষেবার জন্য তাঁর কাছে সরকারের কোনও পাওনা বকেয়া নেই, এই মর্মেও হলফনামা দিতে হবে লোকসভা ও বিধানসভা ভোটের প্রার্থীদের। নির্বাচন কমিশন সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে, এই হলফনামা না-দিলে মনোনয়নপত্র বাতিল হবে। যে-সব প্রার্থী ১০ বছর বা তার বেশি সময় সরকারি আবাসনে রয়েছেন, তাঁদের আবাসনের ভাড়া বকেয়া না-থাকার কথাও হলফনামায় জানাতে হবে। জমা দিতে হবে ওই সব পরিষেবা প্রদানকারী সরকারি সংস্থার কাছ থেকে পাওনা বকেয়া না-থাকার শংসাপত্রও। এত দিন এই সব বকেয়া রয়েছে কি না, মনোনয়নপত্রে সেটুকু জানালেই চলত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement