বিশ্ব বাংলা হাওয়া এ বার দিল্লিতেও

দরজা খুললেই বাঙালিয়ানা। তাঁতের শাড়ি থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল, টেরাকোটা থেকে দার্জিলিং চা, উত্তম-সুচিত্রার ছবির ডিভিডি থেকে বাংলা গানের সিডি—সব এক ছাদের তলায়। মঙ্গলবার দিল্লির কনট প্লেসে ‘বিশ্ব বাংলা’ বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০৩:০৫
Share:

দরজা খুললেই বাঙালিয়ানা। তাঁতের শাড়ি থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল, টেরাকোটা থেকে দার্জিলিং চা, উত্তম-সুচিত্রার ছবির ডিভিডি থেকে বাংলা গানের সিডি—সব এক ছাদের তলায়। মঙ্গলবার দিল্লির কনট প্লেসে ‘বিশ্ব বাংলা’ বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতার দক্ষিণাপণ, কলকাতা বিমানবন্দর, শিলিগুড়ি বিমানবন্দরে এই বিপণি খোলা হয়েছে। দিল্লির বিপণিটি সপ্তম। মুখ্যমন্ত্রী বলেন, তাঁত ও হস্তশিল্পের সঙ্গে বহু মানুষের জীবন জড়িত। এর বিপণনে তাঁরাও উপকৃত হবেন। উদ্বোধনের পর দিল্লিতে নিযুক্ত রেসিডেন্ট কমিশনারের দফতরে গিয়ে আমলাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement