US-Iran Conflict

এ বার মৃত্যু হল খামেনেইয়ের স্ত্রীরও! দু’দিন আগে আহত হয়েছিলেন ইজ়রায়েল-মার্কিন যৌথ হামলায়

শনিবার রাতেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘‘সবেচেয়ে খারাপ লোক খামেনেই নিহত।’’ সেই একই হামলায় জখম হয়েছিলেন খামেনেইয়ের স্ত্রীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২১:১৮
Share:

(বাঁ দিকে) আয়াতোল্লা খামেনেই এবং তাঁর স্ত্রী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মৃত্যু হল সদ্যনিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহেরও। স্বামীর মতো তাঁরও মৃত্যু হয়েছে মার্কিন এবং ইজ়রায়েল যৌথ হামলায়। ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার সঙ্গে খামেনেইয়ের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রীও। ওই হামলায় খামেনেইয়ের মৃত্যু হলেও গুরুতর জখম হয়েছিলেন খোজাস্তেহ। দু’দিন পর মৃত্যু হল তাঁর।

Advertisement

শনিবার রাতেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘‘সবেচেয়ে খারাপ লোক খামেনেই নিহত।’’ তবে শনিবার খামেনেইয়ের মৃত্যু নিয়ে ‘নীরব’ ছিল ইরান। তবে রবিবার আনুষ্ঠানিক ভাবে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে তেহরান।

শনিবার সকাল থেকে ইরানে আক্রমণ শুরু করে ইজ়রায়েল। পরে জানা যায়, আমেরিকার সেনাও হামলায় সহায়তা করছে। যৌথ বাহিনীর হামলায় মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন আছড়ে পড়ছিল তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। তবে জানা গিয়েছিল, শনিবারের আগেই খামেনেইকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর পরিবারকেও রাখা হয়েছিল। শনিবার ইজ়রায়েল দাবি করেছিল, খামেনেইয়ের সম্পূর্ণ এলাকাই উড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার জানা যায়, খামেনেইয়ের সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর কন্যা, জামাই এবং নাতনিরও! তবে স্ত্রীকে নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সোমবার ইরানের সংবাদমাধ্যম খোজাস্তেহের মৃত্যুর খবর নিশ্চিত করল।

Advertisement

খোজাস্তেহের বয়স ৭৮। ১৯৬৪ সালে খামেনেইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। খামেনেই তখন ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেননি। তাঁর বাবা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেইনি ছায়াসঙ্গী ছিলেন। খোমেনেইয়ের হাত ধরেই সত্তরের দশকের শেষে ইরানে ইসলামিক বিপ্লব হয়। পতন হয় শাহ রাজবংশের। পহলভিদের উৎখাত করে ইরানে শুরু হয় ইসলামি প্রজাতন্ত্রের শাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement