Daulatdia Bus Accident

বাংলাদেশের পদ্মা নদীতে পড়ে যাওয়া বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

ধাক্কার সময়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। তবে বৃষ্টির জন্য বার বার উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটতে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০১:৫৮
Share:

বাস উদ্ধার করার মুহূর্ত। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে পদ্মানদীতে বাস পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ জন। বুধবার দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নদী থেকে বাসটিকে তোলা সম্ভব হয়েছে।

Advertisement

বিকেল ৫টা ১৫ নাগাদ ঢাকাগামী একটি বাস দাঁড়িয়েছিল দৌলতদিয়া ফেরি ঘাটের তিন নম্বর ঘাটে। ঘাটে ফেরি এসে ধাক্কা মারে পন্টুনে। তখন বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পন্টুনে ফেরির ধাক্কার সময়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। তবে বৃষ্টির জন্য বার বার উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটতে থাকে।

প্রথমে ফলে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী-সহ দু’ মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। উদ্ধার কাজ শেষে জানা যায়, আরও ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

ফেরিঘাট সূত্রে খবর, রাত ১১টা ১৫ নাগাদ বাসের কিছু অংশ নদীর উপরে দেখা যায়। সাড়ে ১১টা নাগাদ বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement