Coronavirus

ভাইরাস আক্রমণে মৃত্যু দু’হাজার ছাড়াল চিনে

চিনের বাইরে ফের মৃত্যুর খবর মিলেছে হংকং থেকে। সেখানে এই ভাইরাসের আক্রমণে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০২:১১
Share:

ছবি: এএফপি।

নতুন করে সংক্রমিতের সংখ্যা বেশ খানিকটা কমলেও মৃত্যু মিছিল থামছে না। চিনে মারণ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার।

Advertisement

চিনের বাইরে ফের মৃত্যুর খবর মিলেছে হংকং থেকে। সেখানে এই ভাইরাসের আক্রমণে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়াতেও নতুন করে সতর্কতা জারি হয়েছে। সেখানে এক দিনেই একসঙ্গে আরও ২০ জনের শরীরে এই সংক্রমণের লক্ষণ মিলেছে। কালই যেখানে ৩১ জন এই ভাইরাসে আক্রান্ত ছিলেন, আজ সেই সংখ্যাটাই এক লাফে সেখানে বেড়ে দাঁড়িয়েছে ৫১। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাংশের দায়েগু এলাকা। বেশ কয়েক সপ্তাহ ধরেই চিন থেকে যাওয়া উড়ানগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সোলে। ইরান থেকেও আজ দুই করোনা-আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সংক্রমণ নিয়ে খবর করায় বেজিংয়ের কোপে পড়েছেন তিন মার্কিন সাংবাদিক। একটি প্রথম সারির মার্কিন দৈনিকের সম্প্রতি এই ভাইরাস নিয়ে একটি উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়। সাংবাদিকদের চিন ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এ দিকে, ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে ফের ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। ওই জাহাজের ভারতীয় কর্মী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা স্বরূপ চম্পাদার আজ জানিয়েছেন, নতুন করে সংক্রমণের কথা ঘোষণা করেন জাহাজের ক্যাপ্টেন। তাঁদের মধ্যে ভারতীয় রয়েছেন কি না জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement