গুলশনে হাত নেই আইএসআইয়ের, বলল পাকিস্তান

ঢাকার গুলশনে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তাদের সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) কোনও ভাবেই জড়িত নয়। সরাসরি তো নয়ই। পরোক্ষেও নয়। পাকিস্তানের তরফে আজ ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ইসলামাবাদ সোমবার জানিয়েছে, এ ব্যাপারে আইএসআইয়ের নাম জড়িয়ে যা বলা হচ্ছে, তা ‘‘খুবই দুঃখজনক। দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ১৮:০৩
Share:

ঢাকার গুলশনে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তাদের সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) কোনও ভাবেই জড়িত নয়। সরাসরি তো নয়ই। পরোক্ষেও নয়। পাকিস্তানের তরফে আজ ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ইসলামাবাদ সোমবার জানিয়েছে, এ ব্যাপারে আইএসআইয়ের নাম জড়িয়ে যা বলা হচ্ছে, তা ‘‘খুবই দুঃখজনক। দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক।’’

Advertisement

রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘গুলশনের ঘটনা ঘটেছে স্থানীয় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগসাজশে।’’

এর পরেই এ দিন ইসলামাবাদের তরফে এল এই প্রতিক্রিয়া।

Advertisement

আরও পড়ুন- মাথার ওপর শন শন গুলি, ঝাঁপ দিলাম ২৫ ফুট নীচের ছাদে’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement