Iran-Israel Conflict

ইরানে অপারেশন ‘লায়ন্স রোর’! তেহরানে হামলায় আকাশসীমা বন্ধ করল ইরান, ইরাক! বন্ধ করা হল ইজ়রায়েলের আকাশসীমাও

প্রসঙ্গত, শনিবার সকালে তেহরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজ়রায়েল। এই হামলার বিষয়টি সুনিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫
Share:

আকাশসীমা বন্ধ করল ইরান, ইরাক। ছবি: ফ্লাইটরেডার ২৪।

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার পরই আকাশসীমা বন্ধ করে দিল ইরান এবং ইরাক। নিরাপত্তার স্বার্থে আকাশসীমা বন্ধ করেছে ইজ়রায়েলেও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি থেকে তেল আভিভ গামী একটি উড়ানকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার তেল আভিভ থেকে দিল্লিগামী বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিওন (এফআইআর)-এর তরফে জানানো হয়েছে।

Advertisement

অন্য দিকে, সংঘর্ষ শুরু হতেই ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তাও জারি করেছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই ইজ়রায়েলে বসবাসকারী সকল ভারতীয়কে সে দেশের প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার সকালে তেহরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজ়রায়েল। এই হামলার বিষয়টি সুনিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, ইজ়রায়েলের পাশাপাশি আমেরিকাও এই হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র প্রকল্প থেকে নিরস্ত করে তবেই ক্ষান্ত হবেন তাঁরা। ট্রাম্পের কথায়, ‘‘ওদের (ইরান) এই কাজ (পরমাণু প্রকল্প) সফল হতে দেব না।’’

Advertisement

ইরানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, তেহরানে সে দেশের সর্বোচ্চ নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের দফতরের খুব কাছেই হামলা হয়েছে। তবে রয়টার্স সূত্রে খবর, খামেনেইকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। তেহরানের পাশাপাশি ইসফাহান, কুম, কারাজ, কেরমামশাহেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে।

প্রসঙ্গত, পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সংঘাত চলছে। বার বার তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইরান যদি পরমাণু প্রকল্প নিয়ে নমনীয় মনোভাব না দেখায়, তা হলে ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই এ বার তেহরানে হামলা চালাল ইজ়রায়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement