Imran Khan Health Condition

জেলবন্দি ইমরান খান ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন, রিপোর্ট পাক সুপ্রিম কোর্টকে

পিটিআইয়ের আইনজীবী সলমন সফদারকে ‘আদালত বান্ধব’ (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করে পাক সুপ্রিম কোর্ট মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছরের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯
Share:

ইমরান খান। —ফাইল চিত্র।

জেলবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন পাক সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রতিনিধিরা। তাঁরা জানালেন, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের ডান চোখে আর মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে!

Advertisement

পিটিআইয়ের আইনজীবী সলমন সফদারকে ‘আদালত বান্ধব’ (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করে পাক সুপ্রিম কোর্ট মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছরের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছিল। সফদারের নেতৃত্বে পিটিআই প্রতিনিধিদল শুক্রবার সেই দায়িত্ব পালন করে রিপোর্ট দিয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে, গত তিন-চার মাস ধরে ইমরানের দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলেও জেলের সুপার ‘আই ড্রপ’ দেওয়া ছাড়া আর কিছুই করেননি!

প্রসঙ্গত এর আগে ইসলামাবাদ হাই কোর্টও ইমরানের সঙ্গে তাঁর পরিজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ ইমরানের আইনজীবী এবং পরিবারের সদস্যদের। জেলবন্দি ইমরানের সঙ্গে গত তিন মাস ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে তাঁর দলীয় অনুগামীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শহীদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ মঙ্গলবার ইমরানের দেখা করার আবেদনের শুনানি করে পিটিআইয়ের আইনজীবী সফদারকে ‘আদালত বান্ধব’ (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করে।

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। গত বছরের ২৪ মার্চ ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। ইমরানের বোন আলিমার অভিযোগ, হাই কোর্টের ওই নির্দেশের পরেও পরিবারের কাউকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আদিয়ালা জেলের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়েছেন ইমরানের বোন। ইসলামাবাদ হাই কোর্টে সেই আবেদন বিবেচনাধীন। তার মধ্যেই আদালত নিযুক্ত প্রতিনিধিরা জানালেন ‘ক্যাপ্টেন’ এখন অন্ধত্বের পথে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement