US-Iran Conflict

ইরানের হামলার পরেই কুয়েতের মার্কিন দূতাবাস চত্বরে আগুন! প্রতিরক্ষা মন্ত্রক জানাল, ধ্বংস বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান

এপি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সে দেশের নানা প্রান্তে ‘বহু’ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই বিমানের চালকেরা নিরাপদে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৫৩
Share:

ভেঙে পড়ছে মার্কিন যুদ্ধবিমান। সোমবার কুয়েতে। ছবি: এক্স।

কুয়েতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা ইরানের। সংবাদসংস্থা এপি-র প্রতিবেদন অনুসারে, ইরানের হামলার পরেই দূতাবাস চত্বরে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। অন্য দিকে, ‘আল জাজ়িরা’ জানিয়েছে, কুয়েত সিটির ৩২ কিলোমিটার পশ্চিমে অল-জাহরা শহরে আমেরিকার যুদ্ধবিমান এফ-১৫ ভেঙে পড়েছে। তবে কী কারণে এই যুদ্ধবিমান ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে ‘সংঘাতের’ জেরেই ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ওই প্রতিবেদনগুলির দাবি, শত্রুদেশের বিমান মনে করে ওই ব্যবস্থা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর তাতেই কুয়েতের শহরে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তবে সেটি ভেঙে পড়ার আগেই চালক ভিতর থেকে বেরিয়ে আসেন। তিনি সুস্থ রয়েছেন। অন্য কয়েকটি সংবাদমাধ্যমের অবশ্য দাবি, এই হামলার নেপথ্যে ইরানেরই হাত রয়েছে।

এপি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সে দেশের নানা প্রান্তে ‘বহু’ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই বিমানেরচালকেরা নিরাপদে রয়েছেন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড।

Advertisement

কুয়েতের দূতাবাসে হামলার পরেই সে দেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে হোয়াইট হাউস। আমেরিকার তরফে মার্কিন নাগরিকদের দূতাবাসে আসতে বারণ করা হয়েছে। বহুতল এবং জানলার কাছে না-থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement