Lalit Modi

‘দু’সপ্তাহে দু’বার’ কোভিড আক্রান্ত ললিত মোদী, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে

করোনায় সংক্রমিত হয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১০:৪৯
Share:

করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন ললিত মোদী। ছবি টুইটার।

করোনায় আক্রান্ত আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ললিতকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।

Advertisement

করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন ললিত। গত দু’সপ্তাহে দু’বার করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভুগছেন নিউমোনিয়ায়। ইনস্টাগ্রামে ললিত লিখেছেন, তাঁর ইনফ্লুয়েঞ্জাও হয়েছে। মেক্সিকোয় ছিলেন ললিত। সেখানেই চলছিল চিকিৎসা। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে লন্ডনে আনা হয়েছে।

গত বছর বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে ললিতের প্রেমের সম্পর্ক ঘিরে হইচই পড়ে যায়। ইনস্টাগ্রামে বঙ্গললনার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ব্যাপারে সিলমোহর দেন ললিত। তবে তার কিছু দিনের মধ্যেই জল্পনা ছড়ায় যে, সুস্মিতা এবং ললিতের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এ নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।

Advertisement

ললিতের অসুস্থতার খবরে ইনস্টাগ্রামে ‘কমেন্ট’ করে আরোগ্য কামনা করেছেন সুস্মিতার ভাই রাজীব সেন। তিনি লিখেছেন, ‘‘তোমার দ্রুত আরোগ্য কামনা করছি ললিত। শক্ত থাকো।’’ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও ললিতের আরোগ্য কামনা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement