Russian Drone Hits Romania

ইউক্রেনের পড়শি দেশে ড্রোন হামলা রাশিয়ার! এ বার কি পুতিন নেটোকে যুদ্ধে জড়ানোর কৌশল নিয়েছেন?

বৃহস্পতিবার রাত থেকেই ইউক্রেনের অসামরিক পরিকাঠামো এবং জনবসতি লক্ষ্য করে নতুন ড্রোন হামলা শুরু করে রুশ ফৌজ। সে সময় তাদের নিশানা হয় নেটোর এক সদস্যরাষ্ট্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৮:০৪
Share:

রুশ হামলায় জ্বলছে আবাসন। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মধ্যেই ‘প্রত্যাঘাত’ করল রাশিয়া। তবে ভলোদিমির জ়েলেনস্কির দেশে নয়, পড়শি পোল্যান্ডে! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই নতুন রণকৌশল নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা।

Advertisement

রোমানিয়ার প্রতিরক্ষা দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই ইউক্রেনের অসামরিক পরিকাঠামো এবং জনবসতি লক্ষ্য করে নতুন ড্রোন হামলা শুরু করে রুশ ফৌজ। এই হামলাগুলি হয়েছে রোমানিয়া সীমান্তের কাছাকাছি এলাকায়। সে সময়ই কয়েকটি ড্রোন রোমানিয়ার পূর্বাঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করে গালাতি শহরে হামলা চালায়। ড্রোনহানায় একটি আবাসনে আগুন ধরে যায়। সেখানকার দুই বাসিন্দা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলির সামরিক জোট নেটোর সদস্যরাষ্ট্র রোমানিয়ায় রুশ বাহিনীর হামলা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার নেটোর তরফে রুশ হামলার সমালোচনা করে মস্কোকে সতর্ক করা হয়েছে। নেটোর মুখপাত্র অ্যালিসন হার্ট সমাজমাধ্যমে এক বিবৃতিতে লিখেছেন, ‘‘ড্রোন হামলা-সহ যে কোনও ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।’’ নেটোর প্রধান মার্ক রুটে এ বিষয়ে রোমানিয়া সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন অ্যালিসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement