তৃতীয় পুরুষ

কালো টুপি পরা ওই জঙ্গির নাম নাজিম লাছারৌয়ি। এই জঙ্গি বিস্ফোরক বিশেষজ্ঞ বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। প্যারিস হামলার সঙ্গেও জড়িত ছিল নাজিম। গত সেপ্টেম্বেরে আবদেসলামের সঙ্গে হাঙ্গেরিতে গিয়েছিল বছর পঁচিশের নাজিম। বুধবার তার গ্রেফতারি নিয়েও ধোঁয়াশা ছড়ায়।

Advertisement
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০১:৪৯
Share:

কালো টুপি পরা ওই জঙ্গির নাম নাজিম লাছারৌয়ি। এই জঙ্গি বিস্ফোরক বিশেষজ্ঞ বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। প্যারিস হামলার সঙ্গেও জড়িত ছিল নাজিম। গত সেপ্টেম্বেরে আবদেসলামের সঙ্গে হাঙ্গেরিতে গিয়েছিল বছর পঁচিশের নাজিম। বুধবার তার গ্রেফতারি নিয়েও ধোঁয়াশা ছড়ায়। প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাসেলসে তার ডেরা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধারের খবরও শোনা যায়। কিন্তু কিছু পরে সংবাদমাধ্যমই জানায়, ধৃত ব্যক্তি নাজিম নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement