Spider Man

স্পাইডারম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার করেন ইনি! কেন জানেন?

এই পোশাক পরে নোংরা পরিষ্কার  শুরু করার পরই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন গোটা সে দেশের বাসিন্দারা।  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৮
Share:

স্পাইডার ম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার। ছবি- রয়টার্স।

ইন্দোনেশিয়ার একটি ক্যাফেতে কাজ করেন রুডি হারতোনো। রোজ ক্যাফেতে কাজ শুরু আগে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করেন তিনি। সম্প্রতি সেই কাজ তিনি করছেন স্পাইডারম্যানের পোশাক পরে। এই পোশাক পরে নোংরা পরিষ্কার শুরু করার পরই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন গোটা সে দেশের বাসিন্দারা।

Advertisement

এ হেন পোশাক পরে আবর্জানা পরিষ্কারে ব্যাপারে ৩৬ বছরের হারতোনো বলেছেন, ‘‘এই পোশাক না পরে আমি যখন নোংরা পরিষ্কারের কাজ করতাম তখন তা লোকের চোখে মোটেই পড়ত না। ফলে তাঁরা আমার সঙ্গে নোংরা পরিষ্কারের কাজে তেমন উৎসাহ দেখাতেন না। কিন্তু আমি এই পোশাক পরে এখন একই কাজ করি। এই পোশাক পরে কাজ করার সময় জনগণের সহায়তা দেখে অভিভূত হয়েছি।’’

এই পোশাক পরে নোংরা পরিষ্কার করে রীতিমতো স্টার হয়ে গিয়েছেন ওই ক্যাফে কর্মী। সংবাদপত্রে সাক্ষাৎকার থেকে টিভি চ্যানেলের চ্যাট শো, সব জায়গাতেই হারতোনোর কদর বেড়েছে।

Advertisement

আরও পড়ুন: যুবতীর জিন্স পরার ভিডিয়ো দেখা হল ৯০ লক্ষেরও বেশি বার

প্রসঙ্গত, আবর্জনা ইন্দোনেশিয়ার একটি বড় সমস্যা। সে দেশের পরিবেশ ও বনমন্ত্রকের ২০১৮তে দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ২.৭ টন আবর্জনা তৈরি হয়। বছরের শেষে সেই হিসাবটা দাঁড়ায় ৩২ লক্ষ টনে। ইন্দোনেশিয়াকে আবর্জনার ভার থেকে মুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছেন হারতোনো।

Advertisement

আরও পড়ুন: বিকিনি পরায় মলদ্বীপে আটক বিদেশি পর্যটক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement