বান্ধবী তখন সুজি রটোলো।
নাগরিক প্রতিবাদের ভাষা তাঁর গান। ষাটের দশকে একটি গোটা প্রজন্মকে প্রেরণা দিয়েছিল বব ডিলানের লেখনী। ভিয়েতনাম যুদ্ধ হোক বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা রুবিন হারিকেন কার্টারের মতো বক্সারের জেলযাত্রার প্রতিবাদ— ডিলান বরাবরই কণ্ঠ খুলেছেন জোরে। সঙ্গে গলা মিলিয়েছে প্রজন্মের পর প্রজন্মের অসংখ্য স্বর। ৫৪ বছরের সঙ্গীতজীবনে অনায়াস বিচরণ পপ-রক-ফোক মিউজিকের ঘরানায়। সাহিত্যে নোবেল জয়ের খবরে ফের এক বার প্রাসঙ্গিক হলেন, এমনটা নয়। বব ডিলানের প্রাসঙ্গিকতা চিরন্তন। গতকালই তাঁকে সাহিত্যে নোবেল দেওয়ার কথা ঘোষণা করেছে নোবেল কমিটি। এক নজরে দেখে নেওয়া যাক বব ডিলানের নানা জানা-অজানা কথা।
আরও পড়ুন
জীবনের জয়-গানে... সাহিত্যে নোবেল ডিলানকে