US Iran Tension

ইরান যুদ্ধে কোনও প্ররোচনাই দেয়নি ইজ়রায়েল! শান্তিবৈঠকে অনিশ্চয়তার মাঝে দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:৪২
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইজ়রায়েল কোনও দিনই প্ররোচনা দেয়নি আমেরিকাকে। এ বার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেড় মাস আগে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবেই হামলা করেছিল ইরানে। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ইজ়রায়েলের ভূমিকা নিয়ে। তেল আভিভই উসকানি দিয়েছিল ওয়াশিংটনকে, এমন তত্ত্বও উঠে আসতে শুরু করেছিল। এ অবস্থায় ট্রাম্প দাবি করলেন, ইজ়রায়েল কোনও দিনই ইরানের বিরুদ্ধে তাদের কোনও প্ররোচনা দেয়নি।

Advertisement

আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয়। হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত আলোচনায় বসা সম্ভব নয় বলেই দাবি ইরানের। আপাতত আমেরিকা এবং ইরানের মধ্যে যে দু’সপ্তাহের সংঘর্ষবিরতি চলছে, তারও মেয়াদ শেষ হচ্ছে আগামী বুধবার। সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি পাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ অবস্থায় সোমবার ট্রাম্পের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ইজ়রায়েল আমাদের কখনওই প্ররোচনা দেয়নি।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি মনে করেন ইরানের হাতে কখনওই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এই ভাবনার থেকেই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন বলে দাবি ট্রাম্পের।

Advertisement

বস্তুত, মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড রবিবার রাতে জানায়, ইরানের বান্দার আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটি জাহাজ। তাতে ইরানের পতাকা ছিল এবং পণ্য পরিবহণ করা হচ্ছিল। তা লক্ষ্য করে গুলি চালানো হয়। তার পরেই ইরানের সেনা পাল্টা হুঁশিয়ারি দেয়। ইরানের সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘আমি সতর্ক করছি, ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই এর জবাব দেবে এবং মার্কিন সেনার এই সশস্ত্র ছিনতাইয়ের বদলা নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement