India-USA Relation

ওয়াশিংটনে আলোচনা শুরু মিস্রীর

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:০৪
Share:

বিদেশসচিব বিক্রম মিস্রী। ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার অস্থির বাতাবরণেই বিদেশসচিব বিক্রম মিস্রী ওয়াশিংটনে দৌত্য শুরু করেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে দু’পক্ষের। তিনি দেখা করেছেন আমেরিকার বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক কর্তা জেফ্রি কেসলার এবং আন্তর্জাতিক বাণিজ্য দফতরের সচিব উইলিয়াম কিমেটের সঙ্গে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল এ কথা জানিয়ে নিয়ে আজ একটি পোস্টে বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন রফতানি নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে মত বিনিময় হয়েছে।’ পাশাপাশি আমেরিকার প্রতিরক্ষা সহ সচিব এলব্রিজ কোলবির সঙ্গেও বৈঠক করেছেন ভারতীয় বিদেশসচিব। যেখানে পশ্চিম এশিয়ার ঘটনাবলির পাশাপাশি নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলের সংযোগ আরও গভীর করার উপায় নিয়েও কথা হয়েছে। এক্স পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিদেশসচিব মিস্রী পেন্টাগনে যুদ্ধ অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মাইক ডাফির সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে চলতি মাসের শেষে আমেরিকায় যাচ্ছেন। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর জানিয়েছেন, ‘ভারত এবং আমেরিকা আগেই বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছিল। এই মাসের শেষে ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দলের যাওয়ার অপেক্ষায় রয়েছি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন