Viral

এই ছবিতে ভাল্লুকের ভিড়ে কুকুরটিকে খুঁজে বের করতে পারবেন?

প্রচুর মানুষ ক্যানাইন কটেজের এই ধাঁধার উত্তর খুঁজে পাননি। আবার অনেকে চেষ্টা করে তা উদ্ধার করে ফেলেছেন। আপনি যদি এখনও না খুঁজে পান, তবে আপনার সুবিধার জন্য একটি ক্লু দেওয়া হচ্ছে, কুকুরটি ছবির ডান দিকে রয়েছে। নীচের উত্তর না দেখে আরও একবার চেষ্টা করে দেখুন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৭
Share:

খুঁজে বের করুন কুকুরটিকে। ছবি: ক্যানাইন কটেজের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধাঁধার মুখোমুখি হয়েছেন, সমাধানও করেছে। কিন্তু উপরের যে ছবিটি রয়েছে সেটির মধ্যে আপনি কী উঁকি মারতে থাকা কুকুরটিকে দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান তাহলে চেষ্টা করতে থাকুন। ধাঁধার উত্তর নীচেই রয়েছে। তবে নিজে খুঁজে বের করার মজাই আলাদা। এই ধাঁধাটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

এটি ক্যানাইন কটেজ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ পাওয়া একটি ধাঁধা। এই ক্যানাইন কটেজ ব্যবসা করে ব্রিটেনে। যাঁরা কুকুর নিয়ে ভ্রমণে বার হন, তাঁদের জন্য এই ক্যানাইন কটেজে সুব্যবস্থা রয়েছে।

প্রচুর মানুষ ক্যানাইন কটেজের এই ধাঁধার উত্তর খুঁজে পাননি। আবার অনেকে চেষ্টা করে তা উদ্ধার করে ফেলেছেন। আপনি যদি এখনও না খুঁজে পান, তবে আপনার সুবিধার জন্য একটি ক্লু দেওয়া হচ্ছে, কুকুরটি ছবির ডান দিকে রয়েছে। নীচের উত্তর না দেখে আরও একবার চেষ্টা করে দেখুন।

Advertisement

খুঁজে বের করুন কুকুরটিকে।

আরও পড়ুন: ভোর চারটেয় বয়ফ্রেন্ড ব্যস্ত ‘কসরত’-এ, তাঁর দেওয়া উপহারের ফিটবিটই ধরিয়ে দিল বান্ধবীর কাছে

তবে চিন্তা নেই যাঁরা চেষ্টা করেও উত্তর বের করতে পারলেন না। তাঁদের জন্য নীল রঙের বৃত্তের মধ্যে দেখানো আছে কোথায় রয়েছে কুকুরটি। আপনি যদি আপনার প্রিয় কাউকে চ্যালেঞ্জ করতে চান তবে তাঁকেও পাঠিয়ে দিন এই ধাঁধাটি।

আরও পড়ুন: আন্টার্কটিকায় মাঝ আকাশে উধাও চিলির সেনাবাহিনীর বিমান

ভাল্লুকের মাঝে লুকিয়ে কুকুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement