Viral Video

মাছ ধরতে টোপ ফেলছে পাখি! চালাকিতে মজল নেটাগরিকরা

মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৯:৩৫
Share:

মাছ ধরতে পাখির টোপ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

নেচার হাব নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই ঘটনার ভিডিয়ো। ভিডিয়োর অর্থ একটি মাত্র শব্দে বলতে বলা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই দেখা হয়েছে দেড় লক্ষ বার। এক হাজারেরও বেশি ইউজার ওই পাখির চালাকি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখে এক টুকরো খাবার নিয়ে জলাশয়ের ধারে বসে আছে একটি পাখি। মুখের খাবারটি সে জলে ফেলল। সেই খাবার দেখে জলাশয়ের মাছরা এল। কিন্তু মাছদের আকার বড় দেখে ফের ঠোঁটে করে সেই খাবার তুলে নিল পাখিটি। এর পর ফের খাবারটি জলে ফেলল। একটা ছোট মাছ আসতেই মাছটিকে নিজের দুই ঠৌঁটের কবলে নিয়ে নিল। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: জন্ম থেকেই নেই এক কান, দেখুন মাস্ক পরতে কী করলেন যুবতী

আরও পড়ুন: অ্যান্টিবডিকে রুখতে ‘বর্মবস্ত্র’ পরে রয়েছে করোনাভাইরাস!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement