Viral Video

রেসের মধ্যে কুকুরকে লাথি মেরে স্পনসর হারালেন দৌড়বিদ! দেখুন ভিডিয়ো

দৌড়াতে দৌড়াতে তিনি যা করেছেন সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল। সেই ঘটনার জেরে তিনি হারিয়েছেন স্পনসরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৩:১৯
Share:

ছুটতে ছুটতে কুকুরকে লাথি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নতুন বছরের শুরুতে কলম্বিয়ায় আয়োজন করা হয়েছিল দৌড় প্রতিযোগিতার। কলম্বিয়ার কালডাস প্রদেশের নেইরা শহরে আয়োজিত সেন্ট সিলভেস্টার রোড রেসে অংশগ্রহণ করেছিলেন জেমি আলেজান্দ্রো নামের এক রেসার। দৌড়াতে দৌড়াতে তিনি যা করেছেন সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল। সেই ঘটনার জেরে তিনি হারিয়েছেন স্পনসরও।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে দৌড়চ্ছিলেন আলোজান্দ্রো। সেই সময় তাঁদের পাশ দিয়ে দৌড়চ্ছিল বাদামি রঙের একটি কুকুর। হঠাৎ কুকুরটি প্রতিযোগীদের পেরিয়ে বাঁ-দিক থেকে ডান-দিকে আসার চেষ্টা করে। সে সময়ই আলেজান্দ্রো সজোরে লাথি মারেন ওই কুকুরকে।

সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই ঘটনার পর ক্ষমা চেয়েছেন আলোজান্দ্রো। কিন্তু তার পরও নিস্তার মেলেনি। এই কাজের জন্য নেটিজেনের সমালোচনা হজম তো করতে হচ্ছেই পাশাপাশি আলেজান্দ্রোর এই কাণ্ড দেখে বিরক্ত মার্কিন স্পোর্টস সংস্থা আন্ডার আর্মার। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে ওই সংস্থা জানিয়েছে, তারা আলেজান্দ্রোর সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: এই পৃথিবীতেই আছে স্যান্টাক্লজ, আঙুলবিহীন শিশুর স্বপ্নপূরণ

আরও পড়ুন: পশুদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর, আলু

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement