Bangladesh Politics

বাংলাদেশের নানা জায়গায় আওয়ামী লীগের দলীয় দফতর খোলা নিয়ে কী মত বিএনপি-র, ব্যাখ্যা দিলেন ফখরুল

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণা করার পরেও বার বার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫
Share:

আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। —ফাইল চিত্র।

বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় দফতর পুনরায় খুলতে শুরু করেছে আওয়ামী লীগ। এই বিষয়ে বিএনপি-র অবস্থান স্পষ্ট করলেন দলের মহাসচিব তথা বাংলাদেশ সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি বলেন, “এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগত ভাবে বলা আছে যে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সে ভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।”

Advertisement

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার ‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণা করার পরেও বার বার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে। বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। খোলা হচ্ছে গত দেড় বছর ধরে বন্ধ থাকা বিভিন্ন দলীয় দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement