US mass layoff

বাজেট বরাদ্দে কংগ্রেসের কোপ পড়লে ট্রাম্প আবার কর্মী ছাঁটাই করবেন, বার্তা দিল হোয়াইট হাউস

মার্কিন কংগ্রেসে বাজেট সমর্থনের জন্য ডোমোক্র্যাটরা স্বাস্থ্য পরিষেবা খাতে সরকারি বরাদ্দ নিশ্চিত করার শর্ত দিয়েছেন। কিন্তু ব্যয়সঙ্কোচের যুক্তি দিয়ে তা খারিজ করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮
Share:

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে সরকারি কর্মী ছাঁটাইয়ের পালা। এ বার হোয়াইট হাউসের তরফে সরকারি সংস্থাগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করে ‘বড় মাপের ছাঁটাইয়ের পরিকল্পনা’ তৈরি রাখতে বলা হল।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ‘অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট’ আমেরিকার সরকারি সংস্থাগুলিকে ‘জনবল হ্রাসের’ পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে। ট্রাম্প সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন কংগ্রেসে বাজেট পাশ করতে না পারলে ওই সরকারি সংস্থাগুলিতে আর্থিক সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে সরকারি স্তরে আগামী সপ্তাহ থেকেই ছাঁটাই পরিকল্পনা কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের বাজেট সমর্থনের শর্ত হিসেবে বিরোধী ডোমোক্র্যাটরা স্বাস্থ্য পরিষেবা খাতে সরকারি বরাদ্দ নিশ্চিত করার শর্ত দিয়েছেন। কিন্তু ব্যয়সঙ্কোচের যুক্তি দিয়ে গত মঙ্গলবার সেই দাবি খারিজ করেছেন ট্রাম্প। ঘটনাচক্রে, তার পরেই হোয়াইট হাউসের তরফে ওই নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও ওই নির্দেশিকার শেষে বলা হয়েছে, ‘‘আমরা আশাবাদী কংগ্রেসের অন্দরে ডেমোক্র্যাটরা অচলাবস্থা শুরু করবেন না এবং উপরে বর্ণিত পদক্ষেপগুলির প্রয়োজন হবে না।’’ পরিসংখ্যান বলছে, ট্রাম্পের জমানায় ২৫ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারীকে আট মাসের বেতন নিয়ে স্বেচ্ছাবসরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক লক্ষ কর্মচারী ইতিমধ্যেই নির্দেশিকা মেনে ‘স্বেচ্ছাবসর’ নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement