আমেরিকা-কিউবা বিমান

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পরে আমেরিকা ও কিউবার মধ্যে ফের সরাসরি বিমান চালুর ইঙ্গিত। আগামী মঙ্গলবার এ নিয়ে দু’দেশের মধ্যে চুক্তি সই হতে চলেছে বলে মার্কিন প্রশাসন সূত্রের খবর। শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে, পর্যটকদের কথা মাথায় রেখেই দীর্ঘদিনের এই জট কাটানোর চেষ্টা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৫
Share:

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পরে আমেরিকা ও কিউবার মধ্যে ফের সরাসরি বিমান চালুর ইঙ্গিত। আগামী মঙ্গলবার এ নিয়ে দু’দেশের মধ্যে চুক্তি সই হতে চলেছে বলে মার্কিন প্রশাসন সূত্রের খবর। শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে, পর্যটকদের কথা মাথায় রেখেই দীর্ঘদিনের এই জট কাটানোর চেষ্টা চলছে। ১৯৬০-এ ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসার পর সে দেশের উপর নানা নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের বরফ গললেও, পর্যটনের বিষয়টি উপেক্ষিতই ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement