টুকরো খবর

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আজ দু’টি দুর্নীতির মামলার চার্জ গঠন করল ঢাকার আদালত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০১১ ও ২০১২ সালে এই দুই মামলা দায়ের করেছিল।

Advertisement
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০১:৪০
Share:

দু’টি দুর্নীতি-মামলা শুরু খালেদার বিরুদ্ধে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ঢাকা

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আজ দু’টি দুর্নীতির মামলার চার্জ গঠন করল ঢাকার আদালত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০১১ ও ২০১২ সালে এই দুই মামলা দায়ের করেছিল। খালেদা এখন জামিনে মুক্ত। তাঁর ছেলে তারেক পাঁচ বছর ধরেই ব্রিটেনে। বাকি অভিযুক্তদের এক জন খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ফেরার। বাকিরা পুলিশ হেফাজতে। খালেদা ও তারেক পরিচালিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফ্যানেজ ট্রাস্ট নামে দু’টি সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এনে মামলা দু’টি করা হয়েছে। এ’দিনও জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করেন বিএনপি নেত্রী খালেদা। কিন্তু সেই আবেদন অগ্রাহ্য করে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন বিচারক। এর পরে বিএনপি ও আওয়ামি লিগ-পন্থী আইনজীবীদের হাতাহাতিতে আদালত চত্বর সরগরম হয়ে ওঠে। বিচারকদের উদ্দেশেও নানা অশালীন কথা বলেন বিএনপি-পন্থী আইনজীবীরা। তার মধ্যেই বিচারক বাসুদেব রায় জানান, ২১ এপ্রিল পরবর্তী শুনানি।

Advertisement

স্ত্রীকে খুন করে ধৃত সমকামী স্বামী

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

নিজের সমকামী পরিচয় লুকোতে বিয়ে করেন নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত জসবীর রাম গিন্দে। উদ্দেশ্য ছিল, নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে মহিলাদের সংস্রব এড়াতে পারবেন। মিশতে পারবেন পুরুষ বন্ধুদের সঙ্গে। কিন্তু স্ত্রী পরিবারের লোকেদের সত্যিটা বলে দিলে? এই ভয়েই বিয়ের এক মাস পরে স্ত্রী রানিকে খুন করে বাড়ির সামনের উঠোনে পুড়িয়ে দেন জয়বীর। প্রতিবেশীদের বলেন, আবর্জনা পোড়াচ্ছেন। পুলিশকে জানিয়েছিলেন, স্ত্রী অন্য পুরুষের কাছে চলে গিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের ঘটনা। পুলিশি জেরায় অবশেষে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন গিন্দে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement