প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

আকার, নকশার রকম ভেদেই তাদের পরিচয়, চাঁদিয়াল থেকে পেটকাটি- এক ঝলকে আকাশের রাজারা

পাতলা কাগজ আর সরু কাঠি বা কঞ্চি। ব্যস, সামান্য এই সামগ্রী দিয়ে বানানো বস্তুটিই এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। পেটকাটি, চাঁদিয়াল, মোববাতি, বগ্‌গা- এই নামগুলি যেন কিশোরবেলার সঙ্গী।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪
ভো-কাট্টা! এই কয়েক দিন শহরের আকাশে যেন এই একটি শব্দই ভেসে বেড়াবে সর্ব ক্ষণ। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর তার মানেই নীল আকাশে কেবলই রং-বেরঙের ঘুড়ির মেলা।
০১ / ১২

 পাতলা কাগজ আর সরু কাঠি বা কঞ্চি। ব্যস, সামান্য এই সামগ্রী দিয়ে বানানো বস্তুটিই এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
০২ / ১২

পেটকাটি, চাঁদিয়াল, মোববাতি, বগ্‌গা- এই নামগুলি যেন কিশোরবেলার সঙ্গী।
০৩ / ১২

পেটকাটি, চাঁদিয়াল, মোববাতি, বগ্‌গা- এই নামগুলি যেন কিশোরবেলার সঙ্গী।

আকৃতি, উপাদান ও নকশার উপর নির্ভর করেই বদলে যায় ঘুড়ির পরিচয়। বিশ্ব জুড়ে কী কী ঘুড়ি জনপ্রিয়, দেখে নিন এক নজরে।
০৪ / ১২

চারকোণা ঘুড়ি: এটি একটি অতি সাধারণ অথচ জনপ্রিয় ঘুড়ি। এটি সাধারণত চারকোণা আকৃতির হয় বলেই এ হেন নাম।
০৫ / ১২

ডেল্টা ঘুড়ি: এর আকৃতি অনেকটা ত্রিভুজের মতো হয়। বিশ্বকর্মা পুজোর দিন আকাশের দিকে তাকালে পেয়ে যেতেই পারেন এর দর্শন।
০৬ / ১২

অক্টোপাস ঘুড়ি: নাম দিয়েই যায় চেনা! এই ঘুড়ির আকৃতি অনেকটা অক্টোপাসের মতো। দৈর্ঘ্যেও বেশ খানিকটা লম্বা। সমুদ্র সৈকতের হাওয়ার তোড়ে এই ঘুড়ি উড়ে চলে দিগন্তের পথে।
০৭ / ১২

স্লেড ঘুড়ি: এই ঘুড়ি অনেকটা প্যারাশুটের মতো দেখতে।
০৮ / ১২

স্লেড ঘুড়ি: এই ঘুড়ি অনেকটা প্যারাশুটের মতো দেখতে।

বক্স ঘুড়ি: নাম শুনেই বোঝা যাচ্ছে এই ঘুড়িকে দেখতে হবহু বাক্সের মতো। তবে তুলনায় খুব কমই দেখা যায় আকাশে।
০৯ / ১২

রোলার ঘুড়ি: তীব্র হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে উড়ে চলে এই রোলার ঘুড়ি।
১০ / ১২

বার্ন ডোরের ঘুড়ি: এই ঘুড়ির নকশা আয়ত ক্ষেত্রাকার। তবে প্রস্থ ও উচ্চতার অনুপাত ভিন্ন হতেই পারে। ১৮০০ সালের মাঝামাঝি সময় থেকে এর উৎপত্তি।
১১ / ১২

ডায়মন্ড ঘুড়ি: এই ঘুড়ির নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে। এটি দেখতেও অনেকটা হিরের মতো। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।  )
১২ / ১২

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy