প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

ট্যাটুতে মজে শহর, পুজোর আগে চোখ থাকুক জনপ্রিয় এই ট্যাটু পার্লারগুলিতে

জনপ্রিয়তা বাড়ছে। পাল্লা দিয়ে শহরে বাড়ছে ট্যাটু পার্লারের সংখ্যা। স্বাস্থ্যবিধি মেনে, নকশা বেছে অনেক জায়গাতেই করানো যাচ্ছে নজরকাড়া ট্যাটু।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সেকালের উল্কি একালে ট্যাটু হয়ে বাজার কাঁপাচ্ছে! হাতে-পায়ে, সারা গায়ে- যত্রতত্র পছন্দসই নকশার ট্যাটু এখন তরুণ প্রজন্মের মনের মতো স্টাইল। বাঙালিই বা পিছিয়ে থাকবে কেন! ফলে পাল্লা দিয়ে কলকাতা জুড়ে বাড়ছে ট্যাটু পার্লারের সংখ্যাও। স্বাস্থ্যবিধি মেনে, নকশা বেছে অনেক জায়গাতেই করিয়ে নেওয়া যাচ্ছে নজরকাড়া ট্যাটু। পুজোর আগে আপনিও কি নতুন ট্যাটু করাতে চান? তবে অবশ্যই জেনে নিন এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ট্যাটুর গন্তব্য।

  • লিজার্ড’স স্কিন ট্যাটু-

যাদবপুর অঞ্চলে সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকের এই পার্লারে নানা ধরনের পিয়ার্সিং এবং ট্যাটু করানো হয়ে থাকে। ইতিমধ্যে শহর কলকাতার তারকাদের থেকে শুরু করে কম বয়সি প্রজন্মের কাছে এই পার্লার খুবই জনপ্রিয়।

ঠিকানা- ৩৯২/১, প্রিন্স আনোয়ার শাহ রোড, (সাউথ সিটি মলের উল্টো দিকে) যাদবপুর, কলকাতা- ৭০০০৪৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • থ্রি কিউব ট্যাটু-

দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে এই পার্লারটিরও নামডাক হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। বিভিন্ন ধরনের ট্যাটু ছাড়াও এখানে পিয়ার্সিং হয় প্রায় সব ধরনেরই।

ঠিকানা- ১৬৬ এ, শরৎ বসু রোড, মনোহরপুকুর , কালীঘাট, কলকাতা-৭০০০২৯

  • ক্যালকাটা ইঙ্ক ট্যাটু স্টুডিও-

বালিগঞ্জ অঞ্চলে ট্যাটু করানোর অন্যতম ঠিকানা ক্যালকাটা ইঙ্ক ট্যাটু স্টুডিও। তরুণ প্রজন্মের করা রিভিউ কিংবা চর্চায় বার বারই উঠে আসে এই পার্লারটির নাম। মূলত নানা ধরনের ট্যাটুই করানো হয়ে থাকে এখানে। তবে বিভিন্ন পিয়ার্সিংয়ের কাজও স্বাস্থ্যবিধি মেনে খুব নিপুণ ভাবে করা হয় এখানে।

ঠিকানা- ৭, বালিগঞ্জ টেরেস, অঞ্জলি জুয়েলার্সের কাছে, গোলপার্ক, কাঁকুলিয়া, কলকাতা-৭০০০২৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • ট্যাটু ক্রিড-

ট্যাটু এবং পিয়ারসিং যারা করান, তাঁদের একটা বড় অংশেরই ঝোঁক থাকে নতুনত্বের দিকে। ফলে তাঁদের প্রয়োজন এমন কোনও জায়গা, যেখানে আধুনিক নকশার ট্যাটু করানো হয়। এমন মানুষদের জন্য আদর্শ ট্যাটু ক্রিড। এখানে আপনি একইসঙ্গে পেয়ে যেতে পারেন অনেক রকমের পিয়ার্সিংও।

ঠিকানা- দ্বিতীয় তল, অ্যামকন টাওয়ার ১৪৩, অ্যাক্সিস ব্যাঙ্কের পাশে, সাঁফুই পাড়া, শহিদ নগর ব্রাঞ্চ, কলকাতা-৭০০০৭৮

  • দি গাইডিং মঙ্ক ট্যাটুস-

পরিবেশ এবং শিল্পীর দক্ষতা এই স্টুডিওকে জনপ্রিয় করেছে। সাধারণত এখানে শুধু নানা ধরনের ট্যাটুই করা হয়ে থাকে। পুজোয় পছন্দসই ট্যাটু করাতে পৌঁছে যেতে পারেন এখানে।

ঠিকানা- ৩৪বি, ৬, বালিগঞ্জ প্লেস, চাউম্যানের বিপরীতে, কলকাতা- ৭০০০১৯

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Tattoos Fashion 3D Tattoos
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy