ক্যালকাটা থেকে কলকাতা দেখতে যেতে হবে দমদম পার্ক তরুণ দলে
দমদম পার্ক তরুণ দলের এই বছরের ভাবনা সিটি অব জয়।
পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপে।
দুর্গার মূর্তিতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া।
পুরনো কলকাতায় সেই সময় যে সকল দোকান ছিল সেগুলিও আবার করে তুলে ধরেছে দমদম পার্ক তরুণ দল।
মণ্ডপ সজ্জায় রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়াও।
পুরনো কলকাতার ছাপা খানাকেও তুলে ধরা হয়েছে। রাখা হয়েছে ছাপা মেশিনও।
আরও পড়ুন:
মেট্রো কন্সট্রাকশনের কাজকেও মণ্ডপ সজ্জার মধ্যে রাখা হয়েছে।
আশে পাশের বিভিন্ন বাড়ির দেওয়ালে ঝুলছে পুরনো কলকাতার সময়ের বিজ্ঞাপন।
পুরনো ক্যালকাটা থেকে নতুন কলকাতার আমেজ দেখতে পাওয়া যাচ্ছে দমদম পার্ক তরুণ দলে।