প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

বুর্জ খলিফা না ভ্যাটিকান সিটি? শ্রীভূমির ভিড়ে কোন বছর এগিয়ে?

কলকাতা ছাড়াও গ্রাম বাংলার মানুষও ভিড় জমান এই শ্রীভূমির পুজোতে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৮:৪৫
শ্রীভূমি

শ্রীভূমি

কলকাতার হেভিওয়েট পুজো গুলির মধ্যে শ্রীভূমির পুজো অন্যতম। প্রতি বছরই এই পুজোর ভিড় থাকে চোখে পড়ার মতো। কখনো বাহুবলী আবার কখনো বুর্জ খলিফা। কলকাতা ছাড়াও গ্রাম বাংলার মানুষও ভিড় জমান এই শ্রীভূমির পুজোতে।

শ্রীভূমি

শ্রীভূমি

এই বছরও তার অন্যথা হয় নি। একেবারে রোম শহরে চলে যেতে পারবেন কলকাতাতেই। শ্রীভূমির এই বছরের থিম ভ্যাটিকান সিটি। যা দেখতে মহালয়া থেকেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। মহালয়া থেকে নবমীর রাত, একেবারেই আলাদা নয়। মণ্ডপে প্রবেশের শুরুর লাইনই বলে দিয়েছে এবারেও শ্রীভূমি হিট। গত বছর বুর্জ খালিফাতেও যেমন দেখা গিয়েছিল দর্শনারথীদের ভিড়। এই বছরও একই ছবি শ্রীভূমির পুজো মণ্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পরই সুজিত বসুর এই পুজো দর্শনারথীদের নজর কেড়েছে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Sreebhumi Vatican City
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy