Astro Rituals

রাতে শুতে যাওয়ার আগে মানুন কার্যকরী ছয় জ্যোতিষ নিয়ম, ঘুম ভাল হবে, ভাগ্যের চাকাও গড়াবে সুপথে!

অনিদ্রার সমস্যার বিভিন্ন ব্যখ্যা যেমন শাস্ত্রে রয়েছে, তেমনই বলা আছে সেটি থেকে নিস্তার পাওয়ার নানা উপায়ের কথাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে ছয় সহজ উপায় মানলেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:৪০
insomnia

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অনিদ্রার সমস্যায় অনেকেই ভোগেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যেমন এর নানা ব্যখ্যা রয়েছে, তেমনই শাস্ত্রেও এ ব্যাপারে নানা বিষয় বলা রয়েছে। জ্যোতিষমতে, বিভিন্ন গ্রহের কুপ্রভাবের ফলে বহু মানুষ অনিদ্রায় সমস্যায় ভোগেন। এ ছাড়া আমাদের করা কিছু ভুলের জন্যও রাতে ঘুম আসতে চায় না। অনিদ্রার সমস্যার বিভিন্ন ব্যাখ্যা যেমন শাস্ত্রে রয়েছে, তেমনই বলা আছে সেটি থেকে নিস্তার পাওয়ার নানা উপায়ের কথাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে ছয় সহজ উপায় মানলেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে। বদলে খুব ভাল ঘুম হবে। শরীর এবং মনও ভাল থাকবে।

Advertisement

ভাল ঘুমের জন্য রাতে শুতে যাওয়ার আগে কোন উপায়গুলি মানবেন?

১. রাতে খাওয়া-দাওয়া সারার পর বিছানায় ওঠার আগে ভাল করে হাত-পা ধুয়ে নিতে হবে। বিশেষ করে, পা ভাল করে ধুয়ে নিতে হবে। এরই সঙ্গে জামাকাপড়ে এঁটো লেগে থাকলে সেটিও বদলে ফেলতে হবে।

২. মন শান্ত থাকলে ঘুম ভাল হওয়া স্বাভাবিক। ঘুমোতে যাওয়ার আগে তাই নিজের সঙ্গে ঘটা সমস্ত ভাল জিনিস সম্বন্ধে ভাবুন। খারাপগুলি মাথা থেকে বার করে দিন। দেবতার কাছে নিজের কৃতজ্ঞতাবোধ জানান।

৩. চাঁদ আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। জন্মছকে চাঁদ শুভ অবস্থানে থাকলে ঘুম ভাল হয়। তাই ঘুমোতে যাওয়ার আগে চাঁদের মন্ত্র উচ্চারণ করুন। পদ্মাসনে বসে, শিরদাঁড়া সোজা রেখে, এক মনে চাঁদের যে কোনও মন্ত্রোচ্চারণ করুন।

৪. রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের মাথায় স্বাভাবিক ভাবেই নানা চিন্তা ঘুরে বেড়ায়। বিশেষ করে, সারা দিন ঘটা বিভিন্ন খারাপ বিষয়গুলি এই সময় বেশি করে উঁকি মারে। এ ক্ষেত্রে মনকে শান্ত রাখার জন্য ১০ মিনিট ধ্যান করুন। দেখবেন মন শান্ত হবে। সমস্ত খারাপ চিন্তা বিদায় নেবে।

৫. শুতে যাওয়ার আগে কোনও ধর্মগ্রন্থ পাঠ করলেও ঘুম ভাল হয় বলে বিশ্বাস। ইচ্ছামতো ধর্মগ্রন্থ বা কোনও দেবতা সম্পর্কিত লেখা পড়তে পারেন।

৬. হনুমান চালিশা পাঠ করলে খুব ভাল ঘুম হয় বলে জানাচ্ছে শাস্ত্র। প্রতি দিন শোয়ার আগে যদি হনুমান চালিশা পাঠ করা যায়, তা হলে সৌভাগ্যের উদয় হয়। জীবনে নানা দিক থেকে সুফল প্রাপ্তি ঘটে।

Advertisement
আরও পড়ুন