শহরে কেনা যাবে না বাড়ি, নেই শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা, বিশাল অট্টালিকার পাশে হতদরিদ্র বস্তি! চিনে বিতর্কের কেন্দ্রে ‘হুকোউ’ ব্যবস্থা
কমিউনিস্টশাসিত চিনে চালু রয়েছে ‘হুকোউ’ নামের একটি ব্যবস্থা। একে বর্ণ বা জাতি ব্যবস্থা বলে উল্লেখ করে সমাজমাধ্যমে দেদার ট্রোলিং চালাচ্ছেন ভারতীয় নেটাগরিকদের একাংশ। সত্যিই কি ড্রাগনভূমিতে চালু আছে জাতিভেদের কুপ্রথা?