E-Paper

তৃণমূলের ‘গো ব্যাক’, পাল্টা তোপ শুভেন্দুর

রবিবার প্রচার চলাকালীন শুভেন্দুকে ‘গো ব্যাক’, ‘গদ্দার’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। এই নিয়ে শুভেন্দুর পাল্টা বক্তব্য, “মমতা হারবেন। গুন্ডামির বিরুদ্ধে ভবানীপুরের মানুষ রায় দেবেন।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:২৫
ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারীর হাতে দলের প্রতীক সংবলিত ফরম তুলে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারীর হাতে দলের প্রতীক সংবলিত ফরম তুলে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের প্রার্থী হওয়ার পরে থেকেই নানা ভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। এ বার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডে (‌যেখানকার পুর-প্রতিনিধি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম) রবিবার প্রচার চলাকালীন শুভেন্দুকে ‘গো ব্যাক’, ‘গদ্দার’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। এই নিয়ে শুভেন্দুর পাল্টা বক্তব্য, “মমতা হারবেন। গুন্ডামির বিরুদ্ধে ভবানীপুরের মানুষ রায় দেবেন।” প্রচার শুরুর আগে শুভেন্দু এ দিন মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের থেকে দলীয় প্রতীক নিয়েছেন। সব ঠিক থাকলে, আজ, সোমবার হলদিয়ায় তাঁর আরও এক কেন্দ্র নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দিতে পারেন বিরোধী নেতা। সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভবানীপুরে শুভেন্দুকে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “শুধুমাত্র ভোটে জিততে হবে বলে শুভেন্দুর অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা ওঁকে কাছে পেলে কি রসগোল্লা খাওয়াবেন?”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari Bhowanipore

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy