টুকরো খবর

কম দামে বিমানযাত্রার সুযোগ দিতে স্পাইসজেটের পথেই হাঁটল জেট এয়ারওয়েজ। ঘরোয়া উড়ানে বিমানের ইকনমি শ্রেণিতে যাত্রার ক্ষেত্রে পাঁচ দিনের দু’টি বিশেষ ছাড় আনল সংস্থা। এগুলির সুযোগ নিতে টিকিট কাটতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। একটিতে সব কর ধরে টিকিটের দাম শুরু ১,৯৯৯ টাকা থেকে। যাত্রা করা যাবে ৭ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৬
Share:

টিকিটে ছাড় জেট এয়ারেও

Advertisement

সংবাদ সংস্থা • মুম্বই

কম দামে বিমানযাত্রার সুযোগ দিতে স্পাইসজেটের পথেই হাঁটল জেট এয়ারওয়েজ। ঘরোয়া উড়ানে বিমানের ইকনমি শ্রেণিতে যাত্রার ক্ষেত্রে পাঁচ দিনের দু’টি বিশেষ ছাড় আনল সংস্থা। এগুলির সুযোগ নিতে টিকিট কাটতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। একটিতে সব কর ধরে টিকিটের দাম শুরু ১,৯৯৯ টাকা থেকে। যাত্রা করা যাবে ৭ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয়টিতে টিকিটের মূল দাম ৬০০ টাকা থেকে শুরু। সঙ্গে যোগ হবে কর। যাত্রা করতে হবে ১৬ জানুয়ারি থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। সুযোগ মিলবে শুধুমাত্র সরাসরি উড়ানে। দু’টি ছাড়ের টিকিটই যাঁরা আগে আসবেন, তাঁরা আগে পাবেন। তবে একসঙ্গে অনেকের জন্য টিকিট কাটা যাবে না।

Advertisement

এক টাকার নোট ছাপতে পারবে কেন্দ্র

Advertisement

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

এক টাকার নোট ছাপা নিয়ে তৈরি বিতর্কে দাঁড়ি টানল কেন্দ্রীয় আইন মন্ত্রক। জানাল, ২০১১ সালের মুদ্রা আইন অনুযায়ী, এক টাকার নোট ছাপা ও বাজারে আনার অধিকার আছে কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, এক টাকার নোট ছেপে বাজারে আনত সরকার। যে-কোনও মূল্যের কয়েনও তৈরি করতে পারে তারা। অন্য দিকে, ২ থেকে যে-কোনও মূল্যের নোট ছাপার অধিকার আছে শুধু রিজার্ভ ব্যাঙ্কের। কিন্তু শীর্ষ ব্যাঙ্কের মত ছিল, এক টাকার নোট বাজারে আনার অধিকার সরকারের নেই।

নিখরচায় সিম কার্ড

প্রধানমন্ত্রী জন-ধন যোজনা প্রকল্পে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে, বিনামূল্যে সিম কার্ড দেবে বিএসএনএল। ক্যালকাটা টেলিফোন্সের জেনারেল ম্যানেজার (বিপণন) অসীম কুমার সিংহ জানান, এই সুযোগ আজ থেকে ৯০ দিনের জন্য। দিতে হবে পাসবইয়ের ফোটো -কপি। বিএসএনএল সার্ভিস সেন্টার এবং ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সিম মিলবে।

কলকাতায় চলার উপযুক্ত রোপওয়ে ‘কার্ভো’ আনছে কনভেয়র অ্যান্ড রোপওয়ে সার্ভিসেস। চলবে শিয়ালদহ
থেকে বিবাদি বাগ পর্যন্ত। পরীক্ষামূলক ভাবে সম্প্রতি জোকার ভাসায় চালু হল এর ছোট সংস্করণ।
উদ্বোধনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, লেখক নিমাই ভট্টাচার্য, সংস্থার ডিরেক্টর
রচনা মুখোপাধ্যায় এবং এমডি শেখর চক্রবর্তী। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement